
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, বিজয়নগর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সোনাবর্ষিপাড়া এলাকার বাছির মিয়া (৩৫), খাটিংগা দক্ষিণ পাড়ার দেলোয়ার হোসেন (২৮), কাজীমুড়া ঘাটিমুড়ার মনির মিয়া (৩৬), কাশিমপুর এলাকার মোঃ কামরুল (৩৬) এবং হরষপুর এলাকার মোঃ সফি উদ্দিন মুকুল (২৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বিজয়নগর থানা পুলিশ।