
নিজস্ব প্রতিবেদক , নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামাল হোসেন (২৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত ব্যাগ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।