
স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ মে) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বড়বাজার ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের এডিসি (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা পরিষদের প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ নীলফামারী থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।