নীলফামারীতে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।