ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার চর লালপুর কান্দিপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় মোহসিন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে বিধি মোতাবেক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মোহসিন মিয়ার বিরুদ্ধে আগেও ৫টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।