নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সাথে জড়িত দুইজন গ্রে*ফতার-

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ৭:৩০ অপরাহ্ণ

নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সাথে জড়িত দুইজন গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মে নীলফামারী পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল কিশোরগঞ্জ উপজেলার ৩ নম্বর নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।
এসময় মোঃ রকি ইসলাম (১৯) এবং স্বাধীন ইসলাম (১৭) নামের দুইজনকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি একই এলাকায়।
পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মোবাইলগুলো যাচাই করে দেখা যায়, এতে অনলাইন ভিসা জালিয়াতি, অনলাইন ক্যাসিনো এবং বিভিন্ন বেটিং অ্যাকাউন্ট সক্রিয় অবস্থায় রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত ছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : মাহাবুব আলম , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন