খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩

কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

Share this news as a Photo Card

কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

আনোয়ার হোসেন, অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘসূত্রিতা ও টালবাহানার অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ডিলার নিয়োগের জন্য আবেদনকারীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ডিলার নিয়োগপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য সরকারি পরিপত্র অনুযায়ী প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। এতে যোগ্য ও নির্বাচিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং কিশোরগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি নীতিমালা ও পরিপত্র অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে আবেদনকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

 

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন।

 

 

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় এবং লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে
এলাকার অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।

সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা মো: জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাই নাসির উদ্দিন ভূঁইয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

 

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে মৃত্যুর ঘটনায় করা মামলায় ৮ আসামির ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মামলার বাদীসহ এলাকাবাসীর বিরদ্ধে। গত (০২ জুন) উপজেলার মাগুড়া ইউনিয়নের গড়ের পাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ না নেয়ায় সু-বিচার চেয়ে গত রোববার (১৪ জুন) বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে হত্যা মামলার ১ নং আসামী রাকিব ইসলামের মা রাকি বেগম।

জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আজাহারুল ইসলামের সাথে তার ভাই আমিন উদ্দিনের মধ্যে দীর্ঘ দিন ধরে বসতবাড়ীর যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১ জুন আমিনের শ্যালকের ছেলে রেজাউল আলম তার বাড়িতে আসেন। এসময় দুপুর ৩ টার দিকে যাতায়াতের রাস্তা দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে রেজাউল করিম গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে ২ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আজাহারুল ইসলামের ছেলে রাকিব ইসলামকে প্রধান করে ৮ জনকে নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে নিহত রেজাউল করিমের ভাই ও মাগুড়া দোলা পাড়া গ্রামের মৃত্যু ওহাব আলীর ছেলে আব্দুল ওয়াদুদ বাদি হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীগণ গ্রেফতার এড়াতে স্বপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান। এ সুযোগে বাদি পক্ষের লোকজন ৮ জনের বাড়ি ঘরের মধ্যে রক্ষিত গরু-ছাগল, ধান, চাল, টাকা-পয়সা, মোটর সাইকেল, গ্যাসের চুলা, ওয়াসিং মেশিন, সিলিং ফ্যান, টিভি-ফ্রিজ, স্বর্ণ-অলঙ্কার, সেচ পাম্প, জমির দলিল, শিক্ষাগত যোগ্যতা সনদসহ সংসারের সমস্ত মুল্যবান সামগ্রী লুটপাট করে কয়েক কোটি টাকার ক্ষতি সাধন করার পাশাপাশি ঘরের আাসবাবপত্রসহ জানালা-দরজা ভাংচুর করেন।

এর প্রতিকার চেয়ে হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলামের মা রাকি বেগম বাদি হয়ে দেবর আমিন উদ্দিনকে ১ নম্বর আসামি করে ২২ জনের নামে গত ১৪ জুন নীলফামারীর বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি ওসি স্যার জানেন। কিন্তু তিনি ছুটিতে থাকায় আমি কিছু বলতে পারতেছি না।

২৫ জুন ২০২৬

কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

www.somoyerkothanews.com