খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী নাগরিক সভা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে-

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী নাগরিক সভা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে-

উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুর কর্তৃক আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী নাগরিক সমাবেশ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মাদকবিরোধী নাগরিক সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। তিনি সকলকে সচেতন হয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ধান কাটার যন্ত্র, পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক কৃষি সরঞ্জাম। বক্তারা বলেন, কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃষি যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে।

জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও কৃষি খাতে আরও সহায়তা প্রত্যাশা করেন। অপরদিকে মাদকবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় এবং মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

আনোয়ার হোসেন, অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘসূত্রিতা ও টালবাহানার অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ডিলার নিয়োগের জন্য আবেদনকারীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ডিলার নিয়োগপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য সরকারি পরিপত্র অনুযায়ী প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। এতে যোগ্য ও নির্বাচিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং কিশোরগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি নীতিমালা ও পরিপত্র অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে আবেদনকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

 

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন।

 

 

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় এবং লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে
এলাকার অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।

সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা মো: জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাই নাসির উদ্দিন ভূঁইয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-
১৭ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী নাগরিক সভা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে-

www.somoyerkothanews.com