কিশোরগঞ্জে চুরি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি গ্রেফতার-

কিশোরগঞ্জে চুরি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি গ্রেফতার
আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক আসামি ও এক ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ মে) দিবাগত রাতে অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমানের দিকনির্দেশনায় কিশোরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় কিশোরগঞ্জ থানার এফআইআর নং-০৯, তারিখ ০৪ মার্চ ২০২৬, জিআর নং-৬৪, ধারা ৪৬১/৩৮০/৩৪ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (কাল্টু) (৩০), পিতা-মৃত নমির উদ্দিন, সাং-কেশবা শান্তপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে নারী ও শিশু সংক্রান্ত সিআর ওয়ারেন্ট নং-৪২/২০২৫ মামলার আসামি মোঃ আনিছ ইসলাম, পিতা-মহিদার রহমান, সাং-পানিয়াল পুকুর, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কিশোরগঞ্জ থানা পুলিশ।



আপনার মতামত লিখুন
Array