খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩

রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের কলম পেন্সিল পানি দিয়ে সহযোগীতা করল ছাত্রদল

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের কলম পেন্সিল পানি দিয়ে সহযোগীতা করল ছাত্রদল

রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের কলম পেন্সিল পানি দিয়ে সহযোগীতা করল ছাত্রদল।

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে রামগড় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রামগড়ের দুইটি কেন্দ্র, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ করেন রামগড় ছাত্রদল।

ছাত্রদল সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকে নেতাকর্মীরা কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

বিতরণে উপস্থিত উপস্থিত ছিলেন, রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নুরুল ইসলাম রাজু,
কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য একরাম, আল-আমিন, সুজন সহ
রামগড় উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

ছাত্রদল নেতা রাজু জানান, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাহস জোগানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আরো জানান, ভবিষ্যতে দেশের উন্নয়নে শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপহার পেয়ে পরীক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানায়।

সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

আনোয়ার হোসেন, অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘসূত্রিতা ও টালবাহানার অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ডিলার নিয়োগের জন্য আবেদনকারীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ডিলার নিয়োগপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য সরকারি পরিপত্র অনুযায়ী প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। এতে যোগ্য ও নির্বাচিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং কিশোরগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি নীতিমালা ও পরিপত্র অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে আবেদনকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

 

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন।

 

 

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় এবং লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে
এলাকার অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।

সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা মো: জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাই নাসির উদ্দিন ভূঁইয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-
২১ এপ্রিল ২০২৬

রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের কলম পেন্সিল পানি দিয়ে সহযোগীতা করল ছাত্রদল

www.somoyerkothanews.com