খুঁজুন
বুধবার, ৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নীলফামারীতে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নীলফামারীতে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।

নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার নীলফামারী পুলিশ লাইন্স মাঠে প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশ নেন।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম উপস্থিত থেকে উত্তীর্ণদের শুভেচ্ছা জানান এবং বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক। কোনো তদবির বা অসদুপায় অবলম্বন করলে তা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তিনি দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
আগামী ২৬ এপ্রিল তৃতীয় দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা ১৬০০ মিটার দৌড়, ১০০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশ নেবেন।

Share this news as a Photo Card

ডোমার থানা পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার*-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ডোমার থানা পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার*-

বাঁশজানী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
বাঁশজানী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র আব্দুস সবুর, বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র কয়ছার আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্জ্ব সোহরাব আলী মন্ডল, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র মাহফুজুল ইসলাম কিরণ, আয়োজনের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র মুকুল সরকার এবং জিন্নাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লুৎফর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম হোসেন ও ফজলুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি এলাকার সামাজিক মূল্যবোধ, ঐক্য ও উন্নয়ন নিয়েও আলোচনা করেন বক্তারা।

এবারেও কম দামে বিক্রি হচ্ছে কুরবানির* পশুর চামড়া-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
এবারেও কম দামে বিক্রি হচ্ছে কুরবানির* পশুর চামড়া-
২৫ এপ্রিল ২০২৬

নীলফামারীতে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।

www.somoyerkothanews.com