গোবিন্দগঞ্জে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত-

গোবিন্দগঞ্জে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গাইবান্ধা প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জাতীয় সংস্থার সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।



আপনার মতামত লিখুন
Array