খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩

দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায়-

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায়-

দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায়।

 

 

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ মে ২০২৬ তারিখে এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়, যার কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সম্ভাবনাময় পেশা ও অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি বিকশিত হয়।”
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্রীড়া প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার প্রদর্শনী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণদের উচ্ছ্বাস ও উপস্থিত দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। এ ধরনের উদ্যোগ তরুণদের মাঝে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানের শেষে ক্রীড়াবিদদের অংশগ্রহণে বিভিন্ন প্রতীকী খেলার উদ্বোধন করা হয় এবং ভবিষ্যতে জেলার বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু রাখার ঘোষণা দেওয়া হয়।
একটি সুস্থ, শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুড়ি স্পোর্টস”-এর এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

Share this news as a Photo Card

কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

আনোয়ার হোসেন, অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘসূত্রিতা ও টালবাহানার অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ডিলার নিয়োগের জন্য আবেদনকারীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ডিলার নিয়োগপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য সরকারি পরিপত্র অনুযায়ী প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। এতে যোগ্য ও নির্বাচিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং কিশোরগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি নীতিমালা ও পরিপত্র অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে আবেদনকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

 

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন।

 

 

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় এবং লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে
এলাকার অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।

সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা মো: জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাই নাসির উদ্দিন ভূঁইয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-
০২ মে ২০২৬

দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায়-

www.somoyerkothanews.com