খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ, ১৪৩৩

বিজয়নগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর দূর্ভোগ-

জাহাঙ্গীর আলম ‎জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
বিজয়নগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর দূর্ভোগ-

‎বিজয়নগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী।


‎বিজয়নগর উপজেলা এর চর ইসলামপুর থেকে চর মাধবপুর সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের কাজ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
‎স্থানীয় সূত্রে জানা যায়, চর ইসলামপুর এলাকার প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেনের তত্ত্বাবধানে প্রায় ৩০ লাখ ২৪ হাজার ৬৫৪ টাকার রাস্তা নির্মাণ কাজের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়। ২০২৫-২০২৬
‎অর্থ বরাদ্দ
‎অভিযোগ রয়েছে, কাজের অল্প কিছু অংশ সম্পন্ন করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান “মোসস সরাইল কনস্ট্রাকশন” ও কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে।
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার স্পষ্টভাবে চোখে পড়ে। বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
‎এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার নামে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে কাজের কোনো মান নেই। সামান্য কাজ দেখিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। উপজেলা প্রশাসনও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।”
‎এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি, এমনকি কয়েকবার কল কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
‎এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বিজয়নগর উপজেলা প্রশাসন এর কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই করা হোক। পাশাপাশি দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
‎স্থানীয়দের মতে, “সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসবে।” এখন এলাকাবাসীর একটাই
‎রাস্তার দুই পাশে মধ্যে কাল বাট না থাকার কারণে
‎হাজার হাজার একর জমি ফসলাদি নষ্ট হয়েছে
‎ প্রত্যাশা— দ্রুত রাস্তার পূর্ণ সংস্কার ও দুর্নীতির
‎বাজদের ব্যবস্থা নেওয়া হোক

Share this news as a Photo Card

কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

আনোয়ার হোসেন, অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘসূত্রিতা ও টালবাহানার অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ডিলার নিয়োগের জন্য আবেদনকারীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ডিলার নিয়োগপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য সরকারি পরিপত্র অনুযায়ী প্রার্থীদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। এতে যোগ্য ও নির্বাচিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং কিশোরগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি নীতিমালা ও পরিপত্র অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে আবেদনকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

 

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন-

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন।

 

 

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় এবং লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে
এলাকার অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।

সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা মো: জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাই নাসির উদ্দিন ভূঁইয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ-
১০ মে ২০২৬

বিজয়নগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর দূর্ভোগ-

www.somoyerkothanews.com