দোয়ারাবাজারে ইয়াবা সেবন, যুবকের এক বছরের কারা*দণ্ড।

দোয়ারাবাজারে ইয়াবা সেবন, যুবকের এক বছরের কারাদণ্ড।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইয়াবা সেবনের দায়ে মামুন অর রশিদ (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মামুন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, মামুন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। কয়েক দিন আগে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে ভাঙচুর চালান। এতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, দণ্ড কার্যকর করতে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত হয়ে সামাজিক ও পারিবারিক অস্থিরতা সৃষ্টি করছিলেন। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মতামত লিখুন
Array