কিশোরগঞ্জে বালুভর্তি ট্রাক্টরের চাপায় ভ্যানচালক নিহ*ত।

কিশোরগঞ্জে বালুভর্তি ট্রাক্টরের চাপায় ভ্যানচালক নিহ*ত।
*কিশোরগঞ্জ:* নীলফামারীর কিশোরগঞ্জে বালুভর্তি ট্রাক্টরের চাপায় রবিউল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শিশু নিকেতন স্কুল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত এজান উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল যাত্রী নামাতে রাস্তার বাম পাশে ভ্যান থামান। এ সময় টেঙ্গনমারী থেকে কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক্টর পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়লে ট্রাক্টরের পেছনের চাকা তার শরীরের ওপর দিয়ে উঠে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মতামত লিখুন
Array