নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক ১-

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক ১
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ মে) পুলিশ মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মে রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
অভিযানে মোঃ ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মতামত লিখুন
Array